ভিডিও সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৯ মার্চ, ২০২৬, ০৩:৫৬ দুপুর

ইরানের ‘শাসনব্যবস্থার অবকাঠামোতে’ ইসরায়েলের হামলা

ইরানের ‘শাসনব্যবস্থার অবকাঠামোতে’ ইসরায়েলের হামলা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা সোমবার (৯ মার্চ) পর্যন্ত দশম দিনে গড়ালো। এতে ইরানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা এক হাজার ২০০ জনে ছাড়িয়েছে। সেইসঙ্গে আহত হয়েছে শত শত ইরানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে ইরান শর্তহীনভাবে আত্মসমর্পণ না করলে হামলা অব্যাহত থাকবে। 

এরমধ্যে ইরান তাদের নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করেছে। এতে বেজায় আরও চটেছেন ট্রাম্প। এমন পরিস্থিতির মধ্যে ইরানে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা সোমবার (৯ মার্চ) ইরানের মধ্যাঞ্চলে ‘শাসনব্যবস্থার অবকাঠামো’  লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী সংক্ষিপ্ত এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইরানের মধ্যাঞ্চলে ‘ইরানের শাসনব্যবস্থার অবকাঠামো’ লক্ষ্য করে নতুন করে বিমান হামলা শুরু করেছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে-সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। 

আরও পড়ুন

এর আগে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর ওপরও ব্যাপক হামলা চালিয়েছে। এদিকে ট্রাম্প সর্বশেষ জানিয়েছেন যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কখন শেষ হবে, সেই সিদ্ধান্ত তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার মাধ্যমেই নেবেন। মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টভাবে বলেছেন, এই যুদ্ধ সমাপ্তির বিষয়টি একটি ‘যৌথ’ সিদ্ধান্তের ওপর নির্ভর করবে এবং তিনি ও নেতানিয়াহু এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন। ট্রাম্পের মতে, পরিস্থিতি বিবেচনায় নিয়ে সঠিক সময়েই এই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিয়ে বাড়ির আলোকসজ্জার বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

ইরানের ‘শাসনব্যবস্থার অবকাঠামোতে’ ইসরায়েলের হামলা

ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১৩, আহত ১৯২৯

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে পাঁচ রেকর্ড ভারতের

শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট

ইসরায়েলে এক ঘণ্টার মধ্যে তিন দফা মিসাইল হামলা ইরানের