ভিডিও সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৯ মার্চ, ২০২৬, ০৩:০৮ দুপুর

বগুড়ার শাজাহানপুর থানার সাবেক ওসি আলমগীর কারাগারে

বগুড়ার শাজাহানপুর থানার সাবেক ওসি আলমগীর কারাগারে, ছবি: সংগৃহীত।

কোর্ট রিপোর্টার : বগুড়ার শাজাহানপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার (৯ মার্চ) শাজাহনপুর আমলি আদালতের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু হেনা সিদ্দিকী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

জানা গেছে, বিগত ২০১৬ সালে বিএনপি নেতা ও পরিবহন ব্যবসায়ী ফজলুল হক উজ্জ্বলকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে তিন লাখ টাকা ঘুষ দাবির মামলায় শাজাহানপুর থানার তৎকালীন ওসি (বর্তমানে বাধ্যতামূলক অবসর) আলমগীর হোসাইন উল্লেখিত আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। আসামির পক্ষের আইনজীবীর জামিনের আবেদন শুনানি শেষে ওই আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুর থানার সাবেক ওসি আলমগীর কারাগারে

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকারের কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি

যশোরে যান্ত্রিক ত্রুটি নিয়ে বিমানের জরুরি অবতরণ

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত : ট্রাম্প

ইন্টারকে হারিয়ে ব্যবধান কমাল এসি মিলান

বুধবার সরকারি দলের সংসদীয় সভা