ভিডিও রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৮ মার্চ, ২০২৬, ০৯:৪৮ রাত

বগুড়ার আদমদীঘিতে আট ব্যবসায়ীর সাড়ে ৩২ হাজার টাকা জরিমানা

বগুড়ার আদমদীঘিতে আট ব্যবসায়ীর সাড়ে ৩২ হাজার টাকা জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আদমদীঘি উপজেলা প্রশাসন বাজার মনিটরিং শুরু করেছে। গত দুই দিনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পণ্যের মূল্য তালিকা না টাঙানো ও পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে আট ব্যবসায়ীর ৩২ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেনজীর হোসেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত ৪ মার্চ আদমদীঘির সান্তাহার নতুন বাজারে বাজার মনিটরিংকালে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে তিন মাংস বিক্রেতার ১৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

আরও পড়ুন

এছাড়া গতকাল শনিবার আদমদীঘির মুরইল বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই বিক্রি ও বিধিমত পণ্যের মূল্যের তালিকা দৃশ্যমান না থাকার অপরাধে জাকির ট্রেডার্স ও বিপুল স্টোরের এক হাজার টাকা করে, নয়ন কাঁচা দোকানী নয়ন ও আলহাজ ট্রেডার্সের ৫শ’ টাকা করে এবং ফারুক এন্ড ব্রাদার্সের ১০ হাজার টাকা, মোট ১৭ হাজার ৫শ’ টাকাসহ দুই দিনে ৩২ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে আট ব্যবসায়ীর সাড়ে ৩২ হাজার টাকা জরিমানা

জবি উপাচার্যের পদত্যাগ দাবি শাখা ইউট্যাবের

টাঙ্গাইলের নাগরপুরে ৮ বছরের শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা

বগুড়ায় ঈদের প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে

জামালপুর মাদকের মামলায় ৪ জনের জেল

নারী দিবসে জ্যোতিদের ফুলেল শুভেচ্ছা জানাল বিসিবি