ভিডিও রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৮ মার্চ, ২০২৬, ০৯:৩০ রাত

অভিযানের টের পেয়ে চিবিয়ে খেল ইয়াবা, হাসপাতালে মৃত্যু যুবকের

অভিযানের টের পেয়ে চিবিয়ে খেল ইয়াবা, হাসপাতালে মৃত্যু যুবকের

নগরের খুলশী থানার আমবাগান আনসার ক্লাব এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার এড়াতে অতিরিক্ত ইয়াবা সেবনের কারণে অসুস্থ হয়ে পড়েন দিদারুল আলম নামে এক যুবক। পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান বলে দাবি পুলিশের।

আজ রোববার (৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ৩৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি করছেন। জামাবিহীন অবস্থায় তিনি এপাশ-ওপাশ করতে করতে মাটি চাপড়াচ্ছিলেন এবং অসংলগ্নভাবে কথা বলছিলেন। ভিডিওতে যায়, ‘মাটিতে শুয়ে গড়াগড়ি করছেন দিদারুল। এ সময় যন্ত্রণায় ছটফট করছিলেন তিনি।

জানা গেছে, বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১২টার দিকে নগরের খুলশী থানার আমবাগান আনসার ক্লাব এলাকায় পুলিশের অভিযানের সময় ভিডিওটি ধারণ করা হয়। ভিডিওতে দেখা যাওয়া ওই যুবকের নাম দিদারুল আলম।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, নগর পুলিশের এস ড্রাইভ নামের বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে মাদক ও খুনের মামলার আসামি দিদারুলকে ধরতে অভিযান শুরু করে পুলিশ। অভিযানের কথা টের পেয়ে দিদারুল তার সঙ্গে থাকা ইয়াবা চিবিয়ে খেয়ে ফেলেন। পুলিশ যখন তার সন্ধান পায়, তখন মাটিতে গড়াগড়ি করছিলেন তিনি। পরে পুলিশ ও স্থানীয় লোকজন প্রথমে তাকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, অতিরিক্ত ইয়াবা চিবিয়ে খাওয়ার কারণেই দিদারুল আলমের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় খুলশী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, নিহত দিদারুলের ময়নাতদন্ত হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে। তবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, অতিরিক্ত ইয়াবা চিবিয়ে খাওয়ার কারণে তাঁর মৃত্যু হয়েছে। নিহত দিদারুলের বিরুদ্ধে খুন ও মাদকের মামলা রয়েছে বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানের টের পেয়ে চিবিয়ে খেল ইয়াবা, হাসপাতালে মৃত্যু যুবকের

নারী ক্রীড়াবিদদের নীরাপত্তার স্বার্থে বিশেষ সেল গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বগুড়ার নন্দীগ্রামে চানাচুর কারখানায় জরিমানা

নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড সংগ্রহ ভারতের

দেশের সর্বত্র পুরুষের চেয়ে নারী শ্রমিকরা এগিয়ে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ার শেরপুরে ডলি ফুড প্রোডাক্টস’র দুই লাখ টাকা জরিমানা