ভিডিও রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৮ মার্চ, ২০২৬, ০৯:১৮ রাত

বগুড়ার শেরপুরে ডলি ফুড প্রোডাক্টস’র দুই লাখ টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে ডলি ফুড প্রোডাক্টস’র দুই লাখ টাকা জরিমানা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরির অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া ডলি ফুড প্রোডাক্টস’র দুই লাখ টাকা জরিমানা করেছে। আজ রোববার (৮ মার্চ) দুপুরে পৌরশহরের বারদুয়ারী এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।

জানা গেছে, কারখানাটিতে নোংরা পরিবেশে সেমাইসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি ও সংরক্ষণ করাছিল। বিএসটিআই অনুমোদন ছাড়াই সেমাই তৈরি, পোড়া তেল ব্যবহার, কর্মচারীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পান কর্মকর্তারা।

আরও পড়ুন

এসময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান, শেরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তাহমিনা আক্তার, ক্যাব বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া ও জেলা পুলিশের সদস্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ডলি ফুড প্রোডাক্টস’র দুই লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার

ঢাকায় না, জনগণের কাছে থেকেই সেবা করতে চাই: এস এম জিলানী

ঠাকুরগাঁওয়ে ভুট্টার আবাদ বেড়েছে বাম্পার ফলনের আশা কৃষকের

সিরাজগঞ্জের তাড়াশে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জনগণ সবকিছু পর্যবেক্ষণ করছে ,আগামীর নির্বাচনে এর উপযুক্ত জবাব দেবে : মিয়া গোলাম পরওয়ার