ভিডিও রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৮ মার্চ, ২০২৬, ০৯:০৯ রাত

ঢাকায় না, জনগণের কাছে থেকেই সেবা করতে চাই: এস এম জিলানী

ঢাকায় না, জনগণের কাছে থেকেই সেবা করতে চাই: এস এম জিলানী

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, ঢাকায় বসে নয়, জনগণের কাছে থেকেই সেবা করতে চাই। আপনাদের সমস্যার কথা জানার জন্য আমাকে ঢাকা শহরে খুঁজে বের করতে হবে না। আমি নিজেই গ্রামে এসে দ্বারে দ্বারে গিয়ে আপনাদের কথা শুনবো এবং জাতীয় সংসদে তা তুলে ধরবো।

আজ রবিবার (৮ মার্চ) কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জনগণ যে আস্থা ও বিশ্বাস আমার ওপর রেখেছেন, আমি তার অমর্যাদা করবো না। এরই মধ্যেই আমার নির্বাচনী এলাকার উন্নয়নে কাজ শুরু করেছি।

তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা পেয়েছি। ইউনিয়ন ও গ্রামের রাস্তা দ্রুত সংস্কারসহ নতুন রাস্তা নির্মাণ করা হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মক্তব, মন্দির ও গির্জার উন্নয়নে উন্নয়নেও কাজ শুরু করেছি।

আরও পড়ুন

এস এম জিলানী বলেন, জনগণের সহযোগিতা থাকলে কোটালীপাড়া উপজেলা সাম্য, মানবিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, দুর্নীতি ও মাদকমুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে ইফতার ও দোয়া অনুষ্ঠানে  উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় না, জনগণের কাছে থেকেই সেবা করতে চাই: এস এম জিলানী

ঠাকুরগাঁওয়ে ভুট্টার আবাদ বেড়েছে বাম্পার ফলনের আশা কৃষকের

সিরাজগঞ্জের তাড়াশে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জনগণ সবকিছু পর্যবেক্ষণ করছে ,আগামীর নির্বাচনে এর উপযুক্ত জবাব দেবে : মিয়া গোলাম পরওয়ার

অস্থিরতার মধ্যেই বেড়েছে জেট ফুয়েলের দাম

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে কারাভোগ শেষে ফিরে গেলেন ভারতীয় নাগরিক ফাল্গুনী রায়