ভিডিও রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৮ মার্চ, ২০২৬, ০৮:৪৯ রাত

কোটালীপাড়ায় মোটরসাইকেল-টমটমের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

কোটালীপাড়ায় মোটরসাইকেল-টমটমের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় টমটম ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াজ শেখ (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।

আজ রবিবার (৮ মার্চ) দুপুরে কোটালীপাড়া উপজেলার নাগরা-বান্ধাবাড়ী সড়কের কেরাণীরপোল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্র রিয়াজ বরিশাল জেলার অগৈলঝাড়া উপজেলার পয়সারহাট গ্রামের মাহাবুব শেখের ছেলে ও ওই উপজেলার বাগধা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন

কোটালীপাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ ওই শিক্ষার্থীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানয়েছেন, কোটালীপাড়া উপজেলার নাগরা থেকে মোটর সাইকেলে করে আরো ২ জনকে নিয়ে বাড়ি যাচ্ছিল রিয়াজ। তাদের মোটর সাইকেল কেরাণীর পোল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাছের পোনা বোঝাই টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলের রিয়াজ শেখ নিহত হয় এবং অপর দুই জন আহত হয়। আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে ওই কলেজছাত্রের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটালীপাড়ায় মোটরসাইকেল-টমটমের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

নিউজিল্যান্ডের ওপর তাণ্ডব চালাচ্ছে ভারত

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে

সুনামগঞ্জে অটোরিকশা চুরি করে পালাতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক

তারেক রহমানের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে: ড.খন্দকার মোশাররফ হোসেন

২৭ মার্চ শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, ইউনিটভিত্তিক সময়সূচি প্রকাশিত