নিউজিল্যান্ডের ওপর তাণ্ডব চালাচ্ছে ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামছে নিউজিল্যান্ড। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েও ব্যতিক্রম কিছু করতে পারলেন না নিউজিল্যান্ডের বোলাররা। বিপরীতে সেই বিধ্বংসী ব্যাটিং দেখা গেল ভারতের দুই ওপেনারের কাছ থেকে। পাওয়ার-প্লের পর অভিষেক ফিরলেও ভারতের রানের চাকা ছুটছে টর্নেডোর গতিতে।
আজ রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১০ ওভার শেষে এক উইকেট হারিয়ে ১২৭ রান তুলেছে ভারত। ৩০ বলে ৪৮ রানে অপরাজিত আছেন স্যামসন আর ৯ বলে ১৯ রানে ইশান কিষাণ।
ম্যাচের শুরু থেকেই নিউজিল্যান্ডের বোলারদের ওপর চড়াও হন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও সান্জু স্যামসন। ম্যাট হেনরি-জ্যাকব ডাফিদের কোনো সুযোগ না দিয়ে রীতিমতো তাণ্ডব চালিয়ে যাচ্ছিলেন তারা। কোনো উইকেট না হারিয়ে পাওয়ার-প্লেতেই তারা তুলে নেন ৯২ রান।
আরও পড়ুনপাওয়ার-প্লের এক ওভার পরে নিউজিল্যান্ডকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন রাচিন রাবীন্দ্র। হাফ সেঞ্চুরি তুলে নেওয়া অভিষেককে ফেরান উইকেটরক্ষক টিম শেইফার্টের ক্যাচ বানিয়ে। হাফসেঞ্চুরি তুলে নিয়ে ২১ বলে ৫২ রান করে ফিরে যান অভিষেক।
তার বিদায়ের পর উইকেটে আসা ইশান কিষাণও ঝড় তোলা শুরু করেছেন। আরেক প্রান্তে থাকা ওপেনার স্যামসনও পৌঁছে গেছেন হাফসেঞ্চুরির কাছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1772980343.jpg)

