বগুড়ায় ঈদের প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে
স্টাফ রিপোর্টার : বগুড়ায় ঈদ উল ফিতরের প্রধান জামাত শহরের সুত্রাপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় বড় (জামে) মসজিদের খতিব মাওলানা আসগার আলী ঈদের জামাতের ইমামতি করবেন। বিকল্প ইমাম হিসেবে থাকবেন মুফতি মাওলানা আব্দুল কাদের।
আজ রোববার (৮ মার্চ) পবিত্র ঈদ-উল ফিতর উদযাপন উপলক্ষে বগুড়া জেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতি মূলক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুনজেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম ও আলহাজ মোশারফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপারি মো. আসাদুজ্জামানসহ জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

_medium_1772984185.jpg)





