ভিডিও রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৮ মার্চ, ২০২৬, ০৩:০৩ দুপুর

ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা,ছবি: সংগৃহীত।

ঢাবি প্রতিনিধি:   ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নতুন এই কমিটি গঠন করা হয় এবং এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নতুন নেতৃত্বকে মনোনীত করা হয়েছে।

ঘোষিত কমিটিতে অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ ইমাম । প্রচার ও মিডিয়া সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মিফতাহুল হোসাইন আল মারুফ। বায়তুল মাল সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল ইসলাম সাব্বির। মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ মাজহারুল ইসলাম।শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে রয়েছেন মুসলিমুর রহমান।এবং ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ ইকবাল হায়দার।

এছাড়া ছাত্র অধিকার সম্পাদক হিসেবে আহসান হাবিব ইমরোজ, আইটি সম্পাদক হিসেবে হাসানুল বান্না, আন্তর্জাতিক সম্পাদক হিসেবে  আনাস বিন মুনির, দাওয়াহ সম্পাদক হিসেবে আশিকুর রহমান সাকিব এবং স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে আশিক বিল্লাহ মনোনীত হয়েছেন।

কমিটিতে বিজ্ঞান সম্পাদক হিসেবে মোঃ রবিউল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক হিসেবে হোসনে ইয়াসিন আরাফাত, আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে মোঃ জাকারিয়া (সাখাওয়াত জাকারিয়া) এবং সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে নাইম হোসেন দায়িত্ব পেয়েছেন।

আরও পড়ুন

এছাড়াও প্রকাশনা সম্পাদক হিসেবে মোঃ তাওকির হাসান, গবেষণা সম্পাদক হিসেবে মোঃ রাফিদ হাসান সাফওয়ান এবং ছাত্রকল্যাণ সম্পাদক হিসেবে মোঃ মাহবুব আলম (মিরাজ) মনোনীত হয়েছেন।

সংগঠনের দায়িত্বশীলরা আশা প্রকাশ করেন, নতুন এই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রসমাজের কল্যাণ, নৈতিক মূল্যবোধের চর্চা এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, উক্ত কমিটির সভাপতি হিসেবে  মহিউদ্দীন খান, সেক্রেটারি হিসেবে কাজী আশিক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে  সাজ্জাদ হোসাইন খান দায়িত্ব পালন করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কংগ্রেসকে এড়িয়ে ইসরায়েলকে ২৭ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি

যুক্তরাষ্ট্রের ঔদ্ধত্যের কড়া জবাব দেওয়া হবে : লারিজানি

৫৩ পুলিশ কর্মকর্তাকে বদলি

নারী শিক্ষার জন্য খালেদা জিয়ার যুগান্তকারী উদ্যোগ আন্তর্জাতিকভাবেও প্রশংসিত : রাষ্ট্রপতি