ভিডিও রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৮ মার্চ, ২০২৬, ১২:২৬ রাত

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

ছবি: সংগৃহীত, ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্কজ্যোতির্বিজ্ঞানের গণনা অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আগামী ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। শারজাহ একাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। 

একাডেমির পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, তাদের হিসাব অনুযায়ী ১৪৪৭ হিজরির রমজান মাস এবার ৩০ দিনে পূর্ণ হতে পারে। সেই হিসেবে শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতরের শুরু হবে শুক্রবার।

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, ১৮ মার্চ বুধবার (রমজানের ২৯তম দিন) চিরাচরিত নিয়মে চাঁদ দেখার রাতে পশ্চিম দিগন্তে সূর্যাস্তের আগে চাঁদ ডুবে যাবে। ফলে ওই সন্ধ্যায় নতুন চাঁদ দেখা সম্ভব না। এর অর্থ হলো, ১৯ মার্চ (বৃহস্পতিবার) রমজানের ৩০তম দিন পূর্ণ হবে।

পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, ১৯ মার্চ (বৃহস্পতিবার) আমিরাত সময় ভোর ৪টা ২৪ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ওইদিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে ১৪ ঘণ্টা ৬ মিনিট। দিগন্ত থেকে এর উচ্চতা হবে ৬ ডিগ্রি এবং সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট পর্যন্ত এটি আকাশে অবস্থান করবে।

আরও পড়ুন

চাঁদের এই অবস্থান সত্ত্বেও একাডেমি জানিয়েছে, আরব আমিরাত থেকে স্থানীয়ভাবে চাঁদ দেখা অত্যন্ত কঠিন হতে পারে। সাধারণ দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ দিয়েও এটি দেখা দুষ্কর হবে। আধুনিক প্রযুক্তি বা ইমেজ স্ট্যাকিং পদ্ধতির মাধ্যমে হয়তো এর ছবি ধরা সম্ভব হতে পারে। তবে খালি চোখে চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই।

পর্যবেক্ষণ কেন্দ্র আরও জানিয়েছে, ভৌগোলিক অবস্থানের কারণে আমিরাতের আরও পশ্চিমে অবস্থিত কিছু আরব ও ইসলামি দেশে চাঁদ দেখার পরিস্থিতি তুলনামূলক অনুকূল হতে পারে।

এই গাণিতিক হিসাবের ভিত্তিতে একাডেমি উপসংহারে পৌঁছেছে, আরব আমিরাতসহ অধিকাংশ মুসলিম দেশে ২০ মার্চ (শুক্রবার) শাওয়াল মাসের শুরু এবং ঈদুল ফিতর হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে যেসব দেশ কঠোরভাবে খালি চোখে বা টেলিস্কোপে চাঁদ দেখার ওপর নির্ভর করে, স্থানীয় পর্যবেক্ষণের ভিত্তিতে তাদের সেখানে ২১ মার্চ (শনিবার) ঈদ হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

চার ঘণ্টা পর ইসরায়েলে ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান

সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে জবি ক্যারিয়ার ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

লালমনিরহাটে স্টিভিয়া’র বাণিজ্যিক চাষ ব্যাপক সাড়া ফেলেছে, চিনির বিকল্প

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক দমনে পুলিশের অভিযান গ্রেফতার ৭

নওগাঁর বদলগাছীতে মৌমাছির আক্রমণ আহত ২