ভিডিও রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৬, ১১:৩০ রাত

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক দমনে পুলিশের অভিযান গ্রেফতার ৭

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক দমনে পুলিশের অভিযান গ্রেফতার ৭

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক মাদক বিক্রেতাসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে উপজেলার নুরপুর এলাকার জোবায়দুলের (২৪) বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া প্রকাশ্যে মাদক সেবনের দায়ে আরও ছয়জনকে বিনাশ্রম কারাশ্রম কারাদণ্ড ও জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলো, কশিগাড়ী এলাকার সোলায়মান ফকির(৩২) ও জামিরুল হোসেন(৪০), রামকৃষ্ণপুর (ইছলা) এলাকার গাজীউর রহমান(৫৬), নুরপুর এলাকার অমিত কুমার সাহা(৩২), বলগাড়ী এলাকার আনোয়ার হোসেন(২৬) এবং রঘুনাথপুর এলাকার লিমন খন্দকার(২৭)।

ঘোড়াঘাট উপজেলার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

আরও পড়ুন

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, জরুরি সেবা ৯৯৯ এবং গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশ। অভিযানের সময় মাদক কারবার ও সেবনের অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গিয়েছেন

শিক্ষার্থীরা নৈতিকতা বিবর্জিত জায়গায় যাচ্ছে, তারা ভাইরাল হতে চায়

মির্জা ফখরুলের প্রতি লেবার পার্টি চেয়ারম্যানের খোলাচিঠি

রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ট্রাম্পের নৈশভোজে হামলাকারীর পরিচয় শনাক্ত

আজ নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি