ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৬, ১১:২৭ রাত

নওগাঁর বদলগাছীতে মৌমাছির আক্রমণ আহত ২

নওগাঁর বদলগাছীতে মৌমাছির আক্রমণ আহত ২

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে উপজেলার হলুদ বিহার গ্রামে মাঠে কাজ করছিল অনেক কৃষক। কেউ জমি থকে আলু উত্তোলন করছে আবার কেউ পেঁয়াজ। কৃষকরা আপন মনে কাজ করা নিয়ে ব্যস্ত। আজ শনিবার (৭ মার্চ) ১০টায় হঠাৎ মৌমাছির ঝাঁক উড়ে এসে কৃষি শ্রমিকদের উপর আক্রমণ করে। মৌমাছির কামড়ে সবাই দিকবিদিক ছুটাছুটি করতে থাকে।

এর মধ্যে নাজিমদ্দিন ও তার স্ত্রীকে এমন ভাবে কামড়াতে শুরু করে যে তারা দিশেহারা হয়ে পড়ে। জমিতে আগুন দিয়ে ধুয়া দিয়ে মাছি তাড়াতে না পেরে দুজনেই পানিতে নামে। সেখানেও মাছি এসে আক্রমণ করে। আবার আগুন জ্বালিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন

তাদেরকে বাড়িতে নেওয়ার পর স্থানীয় ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়ে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। মৌমাছি আরো কয়েক জনকে আক্রান্ত করে। বর্তমানে ঐ মাঠে মৌমাছি আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয় লোকজন জানায়। আপাতত ভয়ে কেউ মাঠে নামছে না। গ্রামবাসী জানায়, মাঠের অদূরে বাগানে কাঁঠাল গাছে মৌমাছির চাক রয়েছে। চাকে বাজপাখি ছোবল মারছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার পদক পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য

‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের

মহান মে দিবস আজ

শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনো নিশ্চিত হয়নি : নাহিদ ইসলাম

লেবাননের ৬ মাইল ভেতরে ঢুকে পড়েছে ইসরাইলি বাহিনী

দুর্ঘটনায় আহত আর্জেন্টাইন কোচ