ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৬, ১০:১৫ রাত

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার জে.কে কলেজ সড়কের বেহাল দশা

ছবি: দৈনিক করতোয়া, বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার জে.কে কলেজ সড়কের বেহাল দশা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলা পৌরসভার জাহানারা কামরুজ্জামান (জে.কে) ডিগ্রী কলেজের পিছনের সড়কটির প্রায় ১ কিলোমিটারের অধিক স্থানে কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। এক পশলা বৃষ্টি নামলেই গর্তগুলো পানিতে ভরে থাকছে। ফলে বাড়ছে জনদুর্ভোগ।

উপজেলা সদরের দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাশ থেকে জাহানারা কামরুজ্জামান কলেজের পিছন দিয়ে প্রায় ১ কিলোমিটার এই সড়কটি ধাপহাট সড়কের সাথে সংযুক্ত হয়েছে। সড়কটি জাহানারা কামরুজ্জামান ডিগ্রী কলেজের ছাত্র-ছাত্রী যাতায়াতের এই সড়কটি একটি উল্লেখযোগ্য সড়ক। এছাড়াও উপজেলা সদরের ধাপ সুলতানগঞ্জ হাটে হাটবারে হাটুরেরা যাতায়াতের এই সড়কটিই ব্যবহার করে থাকেন। সড়কটির দু’পাশে বসত বাসা বাড়িসহ হাফেজিয়া মাদ্রাসাও রয়েছে। কার্পেটিং করা এই সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় প্রায় ১ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং এর পাথরসহ খোয়া উঠে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এক পশলা বৃষ্টি নামলেই গর্তগুলো পানিতে ভরে থাকছে এবং সম্পূর্ণ রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়াও সড়কটির দু’পাশে পানি নিষ্কাশনের কোন ড্রেন না থাকায় সড়কের উপর দিয়েই বৃষ্টির পানি প্রবাহিত হওয়ায় দুর্ভোগ আরো বাড়ছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাহানারা কামরুজ্জামান ডিগ্রী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম তালুকদার জানান, কলেজটি  এইচএসসি পরীক্ষা কেন্দ্র। আগামী জুলাই মাসের ২ তারিখ থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যা পুরো বর্ষা মাস জুড়েই অনুষ্ঠিত হবে। কলেজের এই কেন্দ্রে অর্ধেক শিক্ষার্থী এই সড়ক দিয়েই যাতায়াত করে থাকে। খানা খন্দকে ভরা সড়ক দিয়ে শিক্ষার্থীদের চলাচলে খুব অসুবিধা পোহাতে হবে। 
ছোটধাপ এলাকার কাঠ ব্যবসায়ী, আলতাফ ফকির, আমিনুর রহমান, আব্দুর রহমান,নূর নবিসহ অনেকেই জানান, সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একপশলা বৃষ্টি নামলেই গর্তগুলো পানিতে ভরে থাকায় দুর্ভোগের সীমা থাকে না।

আরও পড়ুন

এ বিষয়ে উপজেলা উপ সহকারি প্রকৌশলী তাজুল ইসলাম রঞ্জু জানান, জে.কে কলেজের পিছনের সড়কটি পৌরসভার ২নং ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সড়ক। সড়কটি পূনরায় নির্মাণের জন্য স্কিম তৈরি করে তা অনুমোদনের জন্য উন্নয়ন অবকাঠামোর নতুন প্রকল্পে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদনসহ প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলেই দরপত্র আহ্বান করে ঠিকাদার  নির্বাচনের মাধ্যমে সড়কটি পুণ:নির্মাণ করা হবে।    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার জে.কে কলেজ সড়কের বেহাল দশা

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় অটোভ্যান  চালক নিহত, ট্রাকচালক গ্রেফতার

ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয়

শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

মেকাপ নিয়ে ফারিণের সিদ্ধান্ত

ঈদের তিন নাটকের কাজ শেষ করলেন শিরতাজ জেবিন