ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৬, ০৭:০১ বিকাল

হঠাৎ নরসিংদীর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী , নেই অর্ধেক চিকিৎসক

হঠাৎ নরসিংদীর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী , নেই অর্ধেক চিকিৎসক

হঠাৎ করেই নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

আজ শনিবার (৭ মার্চ ) নির্ধারিত সময় সকাল ৯টায় চিকিৎসকসহ অর্ধেকের বেশি কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত থাকায় তিনি সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করার কথা বলেন।

সকাল সাড়ে ৮টায় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন মন্ত্রী।

তিনি বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ চিকিৎসক দায়িত্বরত। ছুটিসহ নানা কারণে ১৬ জন উপস্থিত থাকার কথা। তবে উপস্থিত পেয়েছি মাত্র আটজন, যা অত্যান্ত দুঃখজনক।

আরও পড়ুন

চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পরিকল্পনা বাস্তবায়নে চিকিৎসকদেরই ভূমিকা নিতে হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আতিকুল ইসলাম, আবাসিক চিকিৎসা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোভান-নীহাকে নিয়ে বোকা প্রেমের গল্প

বসুন্ধরা টেকনিক্যাল ইন্সটিটিউটে সেমিনার অনুষ্ঠিত

দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল

হঠাৎ নরসিংদীর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী , নেই অর্ধেক চিকিৎসক

ডিবিএল গ্রুপে চাকরির সুযোগ, থাকছে না বয়সসীমা

ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত