ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৬, ০৬:১৯ বিকাল

কক্সবাজারে বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারে বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্পস্থ পল্লানকাটা এলাকায় ছুরিকাঘাতে গণেশ পাল (২৯) নামে এক যুবকের মৃত্যুু হয়েছে।

আজ শনিবার (৭ মার্চ) বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। এ সময় তার স্বজনদের আহাজারি করতে দেখা যায়।

এরআগে দুপুর ২টার দিকে পল্লানকাটায় একটি বাড়ির সামনে মৃত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন।

নিহত গণেশপাল শহরের পৌরসভা মার্কেটের ব্যবসায়ী। তার ভাই আশীষ পাল বলেন, পল্লানকাটায় আমার ভাই নতুন বাড়ি তৈরি করেছে। সেখানে সে সেপটিক ট্যাংক বসাচ্ছিল। সে সকালেও দোকানে আমার সাথে ছিল। পরে বাড়ির কাজ দেখার জন্য গিয়েছিল। বাড়ি নির্মাণ করার কারণে স্থানীয় কিছু যুবক রাজনৈতিক প্রভাব দেখিয়ে চাঁদা দাবি করে আসছিল। তারাই আজকে আমার ভাইকে মেরেছে, আমি খুনিদের ফাঁসি চাই।

জিসান নামে এক চিহ্নিত সন্ত্রাসী ও তার সহযোগীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা। অভিযুক্ত জিসান পল্লানকাটা এলাকার মোহাম্মদ জাকিরের ছেলে বলে জানা গেছে।

আরও পড়ুন

স্থানীয় এক বাসিন্দা বলেন, জাকিরের ছেলে জিসান সন্ত্রাসী প্রকৃতির, এলাকায় চাঁদাবাজ নামে পরিচিত তার ১৫/২০ জনের গ্রুপ আছে। সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাকে গ্রেপ্তার করা হোক।

কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর রাজবিহারী দাশ বলেন, আমি একজন সচেতন নাগরিক হিসেবে এই হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি। দিনদুপুরে চাঁদার জন্য এভাবে খুন মেনে নেওয়া যায় না। আশা করছি, প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) ছমি উদ্দিন বলেন, প্রাথমিকভাবে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে নিহতের পরিবার দাবি করছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার পপতারকা ব্রিটনি স্পিয়ার্স

ঈদে আসছে শামস সুমনের সুরে ফাহমিদা নবীর গান

অফিসার নেবে অ্যাকশনএইড, বেতন ৭৯ হাজার টাকা

দিরাইয়ে জলমহালের পানি সেচ দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

বাউফলে ৯ বছরের শিশু নাতনিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেপ্তার