প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ। ২০০৭ সালের এই দিনে তৎকালীন সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তারেক রহমানকে একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয়।
তৎকালীন সরকার রাজনৈতিকভাবে দলটিকে দুর্বল করতে তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা করে। গ্রেপ্তারের পর প্রায় ১৮ মাস কারাগারে ছিলেন তিনি। পরে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান।
আরও পড়ুন১/১১ সরকারের ধারাবাহিকতায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারও তারেক রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা দায়ের করে। বিএনপি নেতারা জানান, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







