ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৬, ০১:৩৮ দুপুর

আজও মধ্যপ্রাচ্যের ২০ ফ্লাইট বাতিল

আজও মধ্যপ্রাচ্যের ২০ ফ্লাইট বাতিল, ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

আজ শনিবার (৭ মার্চ) ২০টিসহ গত সাত দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৬৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি ও ৬ মার্চ ৩৪টি ফ্লাইট বাতিল হয়।

আরও পড়ুন

আজ শনিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে-কুয়েত ২টি, জাজিরা (কুয়েত) ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ৬টি, কাতার ৪টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ৪টি সহ মোট ২০টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত সর্বমোট বাতিল করা ফ্লাইট ২৪৫টি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজও মধ্যপ্রাচ্যের ২০ ফ্লাইট বাতিল

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ

নতুন সংসদ সদস্যরা জনপ্রত্যাশা পূরণে কাজ করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী

ভার্চুয়াল জগতের ফাঁদে শৈশব

দেশের বিভিন্ন বিভাগে পাঁচ দিন বজ্রবৃষ্টির আভাস

বগুড়া ও শেরপুরে ১৬ মার্চ থেকে পুরোদমে প্রচারণায় নামবেন প্রার্থীরা