ভিডিও শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৬, ০৪:০৪ দুপুর

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে পড়ে চালক নিহত

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে পড়ে চালক নিহত

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে পড়ে বিপ্লব বিশ্বাস (৩০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।

আজ শনিবার (৭ মার্চ) সকালে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার কংশুর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি নছিমন কংশুর মসজিদ মোড়ে দ্রুতগতিতে ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে নছিমনটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই নছিমন চালক বিপ্লব বিশ্বাস মারা যান। আহত দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বৌলতলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. শামিম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত দিনের সফরে জাপান যাচ্ছেন বিরোধী দলীয় নেতা

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোও মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে: আইআরজিসি

উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন: রাষ্ট্রপতি

বরযাত্রী বেশি আসায় বিয়ে বাড়িতে সংঘর্ষ, আহত ৫

শান্তিরক্ষা মিশনের মেয়াদ বাড়াল জাতিসংঘ