দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল
বাংলাদেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইন গ্যাস স্টোভ বাজারে নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আরএফএল। শনিবার রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই গ্যাস স্টোভ এর উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।
অনুষ্ঠানে আরএন পাল বলেন, “আরএফএল-এ আমরা সবসময় পরিবর্তনশীল ভোক্তা চাহিদার উপর গুরুত্ব দিই। আজকের গ্রাহকরা এমন পণ্য চান যা তাদের জীবনধারা ও রুচিকে প্রতিফলিত করে। বাংলাদেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইন গ্যাস স্টোভ উন্মোচনের মাধ্যমে আমরা উদ্ভাবন, গুণগত মান ও ডিজাইনের প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। স্থানীয় উৎপাদন শক্তিশালী করা এবং বিশ্বমানের পণ্য দেশের গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য”।
তিনি আরও বলেন, “বর্তমানে কিচেন স্পেস আগের চেয়ে অনেক বেশি রুচিশীল হয়ে উঠেছে। গ্রাহকরা শুধু ফাংশনাল বেনিফিট নয়, বৈচিত্র্য ও নান্দনিকতাও চান। আমাদের থ্রিডি প্রিন্টেড ডিজাইন গ্যাস স্টোভ বাজারে এক নতুন লুক নিয়ে এসেছে, যা টেকসই ও উচ্চ পারফরম্যান্স বজায় রাখে”।
থ্রিডি প্রিন্টেড ডিজাইন গ্যাস স্টোভগুলোর সর্বনিম্ন মূল্য ৩ হাজার ও সর্বোচ্চ মূল্য ৯ হাজার টাকা। সিঙ্গেল ও ডাবল ডিজাইনের ৯টি গ্যাস স্টোভ মডেল বাজারে আনা হয়েছে। মডেলগুলো সারা দেশে অনুমোদিত ডিলার ও আরএফএল শোরুমে পাওয়া যাচ্ছে। এছাড়াও জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ঙঃযড়নধ.পড়স-এর মাধ্যমে অনলাইনে অর্ডার করা যাবে।
আরও পড়ুনঅনুষ্ঠানে আরএফএল-এর হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম বলেন, “আরএফএল স্থানীয় বাজারে সম্পূর্ণ নতুন ডিজাইন ধারণা উপস্থাপন করেছে। নতুন গ্যাস স্টোভটিতে রয়েছে এক্সক্লুসিভ থ্রিডি প্রিন্টেড গ্লাস-টপ সার্ফেস, যা প্রিমিয়াম লুক প্রদান করে এবং প্রচলিত মডেলগুলোর থেকে আলাদা। আধুনিক প্যাটার্ন ও আকর্ষণীয় ফিনিশিংয়ের সমন্বয়ে এটি সমসাময়িক কিচেনের জন্য একটি আদর্শ পছন্দ”।
তিনি আরও বলেন, “আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি স্টোভটি উচ্চ পারফরম্যান্স ও নিরাপত্তা নিশ্চিত করে। এতে রয়েছে মজবুত টেম্পার্ড গ্লাস, উচ্চ তাপশক্তি সম্পন্ন ব্রাস বার্নার এবং নিরাপদ ও ঝামেলাহীন রান্নার জন্য উন্নত সেফটি ফিচার। গ্লাস সার্ফেসে ব্যবহৃত থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি পণ্যের ভিজ্যুয়াল গভীরতা ও ডিজাইন স্পষ্টতা বৃদ্ধি করে, তবে এর স্থায়িত্ব বা তাপ সহনশীলতায় কোনো প্রভাব ফেলে না”।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএফএল গ্যাস স্টোভ এর বিজনেস হেড সঞ্জয় বিশ্বাস, অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার অপারেশন আমিনুল ইসলাম, ফাইন্যান্স কন্ট্রোলার এইচ. এম. ফজলুল হক এবং সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার হুমায়ুন ফারাজী।
মন্তব্য করুন









