দুই সাবেক উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ
বিদায়ি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এই মিছিল বের করা হয়।
ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা বিতর্কিত ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে জনগণের রায় পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের শাস্তি দাবি করেন।
আরও পড়ুনদলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৫ মার্চ) সৈয়দা রিজওয়ানা হাসানের একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে তাদের জিজ্ঞাসাবাদের জোরালো দাবি তোলা হয় এবং এর একদিন পরই রাজপথে এই বিক্ষোভ কর্মসূচি পালন করল দলটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত জানায়, নির্বাচনে কারচুপির মাধ্যমে জনমতের প্রতিফলন বাধাগ্রস্ত করার অপরাধে এই দুই ব্যক্তিকে আইনের আওতায় আনা জরুরি। পরিস্থিতি মোকাবিলায় বায়তুল মোকাররম ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







