ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৬ মার্চ, ২০২৬, ০৮:৩০ রাত

জুলাই টিকে না থাকলে জাতীয় নির্বাচন ও নবগঠিত সরকার কারোরই অস্তিত্ব থাকবে না : জামায়াত আমির

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জীবনের বিনিময়ে হলেও জুলাই অভ্যুত্থান রক্ষা করা হবে। জুলাই টিকে না থাকলে বিগত অন্তর্বর্তীকালীন সরকার, জাতীয় নির্বাচন ও নবগঠিত সরকার কারোরই অস্তিত্ব থাকবে না।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে খেলাফত মজলিসের উদ্যোগে পল্টনস্থ ফারস্ হোটেল এন্ড রিসোর্টসের সিন্দুরপুর হলে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে জুলাই চেতনা রক্ষা করব। বাংলাদেশে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেওয়া হবে না। কেউ অন্যায় করে আর পার পাবে না।’

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নেতৃবৃন্দ, আলেম, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনেকে। এতে স্বাগত বক্তব্য দেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

আরও পড়ুন

সভাপতির বক্তব্যে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, ‘বাংলাদেশের নবগঠিত সরকার জুলাই সনদ ও গণভোট নিয়ে অপরাজনীতি শুরু করতে চায়। আদালতের ঘাড়ে সওয়ার হয়ে গণভোটকে বিতর্কিত করার অপচেষ্টা করা হলে তার পরিণতি ভালো হবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাই সনদে স্বাক্ষরকারী হিসেবে ক্ষমতাসীন দলকে অবশ্যই অঙ্গীকার পূরণ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘গণভোটে বিশাল ব্যবধানে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তাই গণরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারকে সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদ গঠন বিল উত্থাপন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করলে জনগণ ক্ষমা করবে না। আমরা বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদী সরকার দেখতে চাই না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর পোরশায় কোটি টাকা নিয়ে উধাও হওয়া জহুরুল গ্রেফতার

ইরানি ক্ষেপণাস্ত্র গর্জনের মাঝেই মাটির ৪ তলা নিচে ইসরাইলি যুগলের বিয়ে

বগুড়ার ধুনটে নাতির লাঠির আঘাতে দাদা নিহত, নাতি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে কীটনাশক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির ইফতার মাহফিলে এক ছাদের নিচে বিভিন্ন ছাত্রসংগঠন

‘তেল সংকট’ আতঙ্কে আটোয়ারী পাম্পগুলোতে বাইকারদের ভিড়