ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৬ মার্চ, ২০২৬, ০৬:৫৬ বিকাল

খুলনার যুবলীগ নেতা শওকত কারাগারে

খুলনার যুবলীগ নেতা শওকত কারাগারে

খুলনা মহানগর যুবলীগ নেতা শওকত হোসেনকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

আজ শুক্রবার তাঁকে চাঁদাবাজিসহ পাঁচ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর পল্টন এলাক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাঁকে খুলনায় নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, খুলনা শেখবাড়ির খুব আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক পরিচিত ছিল শওকত হোসেনের। আওয়ামী সরকার পতনের পর শওকত পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমিদস্যুসহ মোট পাঁচটি মামলা রয়েছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে যুবলীগের এ নেতাকে আমরা খুঁজছিলাম। প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাকে পল্টন এলাকার একটি ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাকে খুলনায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে জমে উঠেছে তাঁত কাপড়ের হাট

জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চাইলেন তারেক রহমান

নওগাঁর পোরশায় কোটি টাকা নিয়ে উধাও হওয়া জহুরুল গ্রেফতার

ইরানি ক্ষেপণাস্ত্র গর্জনের মাঝেই মাটির ৪ তলা নিচে ইসরাইলি যুগলের বিয়ে

বগুড়ার ধুনটে নাতির লাঠির আঘাতে দাদা নিহত, নাতি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে কীটনাশক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা