জায়েদ খানের ‘আমেরিকান ড্রিম’
চিত্রনায়ক জায়েদ খান বরাবরই আলোচনায় থাকতে পছন্দ করেন। দর্শকদের সামনে ডিগবাজি দেওয়া কিংবা পোশাক খুলে উল্লাস করতে দেখা যায় তাকে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিমের ছড়াছড়ি। তবে এবার কোনো স্টেজ শো নয়, বরং নতুন লুকে নেটিজেনদের চমকে দিয়েছেন তিনি।
আজ শুক্রবার (৬ মার্চ) নিজের ফেসবুকে জায়েদ খান তার নতুন সিরিজ ‘আমেরিকান ড্রিম’-এর পোস্টার প্রকাশ করেছেন। পোস্টারটিতে দেখা গেছে, নিউ ইয়র্ক সিটির একটি স্টেশনে দাঁড়িয়ে আছেন তিনি। তার পরনে একটি হুডি এবং চেক শার্ট। চিরচেনা গ্ল্যামারাস লুকের বদলে এখানে তাকে বেশ বিষণ্ণ দেখাচ্ছে।
পোস্টারের ওপরের দিকে লেখা রয়েছে ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ - এপিসোড ০১’। যা দেখে ধারণা করা হচ্ছে, আমেরিকায় অভিবাসীদের জীবন সংগ্রামের কোনো গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই সিরিজটি।
‘ঠিকানা প্রোডাকশন’-এর ব্যানারে নির্মিত ‘আমেরিকান ড্রিম’ পরিচালনা করেছেন জেকে। এতে অভিনয় করেছেন জায়েদ খান। চিত্রগ্রাহক হিসেবে আছেন সাদ আল আমিন। সিরিজটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আবীর আলমগীর এবং এম. এম. শাহীন।
আরও পড়ুনউল্লেখ্য, জায়েদ খানকে সর্বশেষ ‘সোনার চর’ সিনেমায় দেখা গেছে। জাহিদ হাসানের পরিচালনা, কাহিনী ও চিত্রনাট্যে নির্মিত সেই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা জান্নাতুল স্নিগ্ধা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1772799780.jpg)
_medium_1772799416.jpg)

_medium_1772788342.jpg)



