ভিডিও বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৫ মার্চ, ২০২৬, ০৪:০০ দুপুর

ইরানে ১০৫টি বেসামরিক স্থাপনায় হামলা হয়েছে : রেড ক্রিসেন্ট

ইরানে ১০৫টি বেসামরিক স্থাপনায় হামলা হয়েছে : রেড ক্রিসেন্ট, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় এখন পর্যন্ত অন্তত ১০৫টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটি জানিয়েছে, গত শনিবার থেকে শুরু হওয়া হামলায় দেশজুড়ে মোট ১,৩৩২টি আক্রমণের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এসব হামলা অন্তত ৬৩৬টি ভিন্ন স্থানে সংঘটিত হয়েছে।

ইরান রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী, আক্রান্ত স্থাপনাগুলোর মধ্যে অন্তত ১৪টি চিকিৎসা কেন্দ্র এবং রেড ক্রিসেন্টের সাতটি ভবন রয়েছে। সংস্থাটি আরও জানায়, এ পর্যন্ত হামলার প্রভাব পড়েছে অন্তত ১৭৪টি শহরে। বেসামরিক অবকাঠামোতে হামলার ঘটনায় মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তারা। সূত্র : আল জাজিরা

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ১০৫টি বেসামরিক স্থাপনায় হামলা হয়েছে : রেড ক্রিসেন্ট

বেকারত্ব থেকে প্রভাবের অর্থনীতি: সমাজের অবস্থান ও দায়

সরকারি হাসপাতালে দায়িত্বকালে চেম্বারে রোগী দেখলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

কক্সবাজারে গ্যাস পাম্পে আগুন , আরও ১ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩

আঘাত না করলে ইরান পারমাণবিক অস্ত্র পেত : ট্রাম্প

মাইকেল ক্যারিকের ম্যানইউ’র প্রথম পরাজয়