ভিডিও বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৫ মার্চ, ২০২৬, ০৩:৪০ দুপুর

আঘাত না করলে ইরান পারমাণবিক অস্ত্র পেত : ট্রাম্প

আঘাত না করলে ইরান পারমাণবিক অস্ত্র পেত : ট্রাম্প,ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : দুই সপ্তাহের মধ্যে আঘাত না করলে ইরান পারমাণবিক অস্ত্র পেয়ে যেত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা যদি দুই সপ্তাহের মধ্যে আঘাত না করতাম, তাহলে তারা একটি পারমাণবিক অস্ত্র পেয়ে যেত। পাগলাটে মানুষদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে খারাপ কিছু ঘটে।

হোয়াইট হাউসে যুদ্ধ সংক্রান্ত নয় এমন একটি গোলটেবিল বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক মঙ্গলবার সামাজিক মাধ্যমে লিখেছেন, সংস্থাটি এ বিষয়ে নিশ্চিত করতে পারছে না।

আরও পড়ুন

তিনি বলেন, ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে, এমন কোনো প্রমাণ না থাকলেও প্রায় অস্ত্রমাত্রার কাছাকাছি সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় মজুদ এবং আমার পরিদর্শকদের পূর্ণাঙ্গ প্রবেশাধিকার না দেওয়া গভীর উদ্বেগের কারণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঘাত না করলে ইরান পারমাণবিক অস্ত্র পেত : ট্রাম্প

মাইকেল ক্যারিকের ম্যানইউ’র প্রথম পরাজয়

সচিবালয়ে নিজ কক্ষের লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী

তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ অস্বীকার ইরানের

পারস্য উপসাগরে মার্কিন ট্যাংকারে হামলা

ইরান যুদ্ধের মধ্যেই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেন কিম