ভিডিও বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৫ মার্চ, ২০২৬, ০৩:২৫ দুপুর

খুলে দেওয়া হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল

সংগৃহিত,খুলে দেওয়া হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে ‘পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’ প্রতিপাদ্যে শুক্রবার (৬ মার্চ) জাতীয় পাট দিবস উদযাপন করা হচ্ছে। এ দিবসের উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনলাইনে তিনি এ অনুষ্ঠান উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

বৃহস্পতিবার (০৫ মার্চ) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। 

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পাট দিবস উদযাপনের পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে ৬ থেকে ১৪ মার্চ পর্যন্ত ৯ দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলা আয়োজন করা হয়েছে। 

তিনি জানান, পাট ও পাটপণ্যের আগ্রহী ক্রেতা, উদ্যোক্তা, ব্যবসায়ী, বিভিন্ন ব্যক্তি ও সংশ্লিষ্ট অংশীজনসহ সকলকে এই মেলায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। 

আরও পড়ুন

বন্ধ থাকা ৭টি পাটকল খুলে দেয়া হচ্ছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়েছে। বাকিগুলো বেসরকারি ব্যবস্থাপনায় পরে চালু করা হবে বলেও জানানো হয়েছে। 

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশকে আধুনিক, গণতান্ত্রিক, উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত করা যেখানে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা হবে। বেকারত্ব দূর করা ও কর্মসংস্থান সৃষ্টি এ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি। সেজন্য ফ্যাসিবাদী সরকারের অপশাসনে বন্ধ হয়ে পরা পাটকল পুনরায় চালু করতে সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করবে সরকার। অপরদিকে, দেশের কর্মসংস্থান সুযোগ তৈরিতে ও অর্থনীতিতে ভূমিকা রাখতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বিজেএমসির নিয়ন্ত্রণে থাকা পাটকলগুলো বেসরকারিভাবে চালু করতে দীর্ঘমেয়াদি ইজারা কার্যক্রম অব্যাহত আছে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলে দেওয়া হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল

জামালপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চাচা-ভাতিজার 

ইরান যুদ্ধের পক্ষে অবস্থান মার্কিন সিনেটেরও

মানিকগঞ্জে আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১

শিরোপা দৌড়ে অবস্থান শক্তপোক্ত করল আর্সেনাল

শৈলকুপায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা