ভিডিও বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৫ মার্চ, ২০২৬, ০৩:২৯ দুপুর

নওগাঁর ধামইরহাটে মধ্যরাতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা

নওগাঁর ধামইরহাটে মধ্যরাতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা ।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ঘুমন্ত রাজু হোসেন (২৭) ও তার স্ত্রী সাদিয়া আক্তারকে গলা কেটে হত্যাচেষ্টার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী-স্ত্রী মারাত্মকভাবে আহত হয়ে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার জাহানপুর ইউনিয়নের ঘোড়াবট কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। রাজু হোসেন ওই গ্রামের মৃত ওয়াহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার রাতে ইটভাটা থেকে শ্রমিকের কাজ শেষে নিজ বাড়িতে ফেরেন রাজু হোসেন। পরে পরিবারের সকলের সঙ্গে রাতের খাবার খেয়ে স্ত্রী-সন্তান নিয়ে নিজ ঘরে শুয়ে পড়েন। মাঝ রাতে ঘরের ভিতরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে রাজু হোসেনের গলায় ও শাবল দিয়ে সাদিয়া আক্তারের মাথায় আঘাত করে দুর্বৃত্তরা। পরে রাজু হোসেনের মা সাবিনা আক্তার ছেলেবউয়ের চিৎকারে শুনে পাশের ঘর থেকে ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। মধ্যরাতে এ মর্মান্তিক ঘটনার পর থেকে এলাকাজুড়ে বইছে আতঙ্ক। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচএম নাজমুল হুদা বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর ধামইরহাটে মধ্যরাতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা

সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন

খুলে দেওয়া হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল

জামালপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চাচা-ভাতিজার 

ইরান যুদ্ধের পক্ষে অবস্থান মার্কিন সিনেটেরও

মানিকগঞ্জে আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১