ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ মার্চ, ২০২৬, ০৭:০২ বিকাল

ব্রহ্মপুত্র নদে ডুবে কৃষকের মৃত্যু

ব্রহ্মপুত্র নদে ডুবে কৃষকের মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে গরু চরাতে যাওয়ার সময় ব্রহ্মপুত্র নদের স্রোতে ডুবে তৈয়ব আলী(৫৫) নামের এক কৃষকের  ‍মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদবেষ্টিত চর গুজিমারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়ব আলী ওই এলাকার আব্দুল বাতেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে তৈয়ব আলী তার গৃহপালিত ১০-১২টি গরু নিয়ে চরাঞ্চলে ঘাস খাওয়াতে যান। এ সময় তিনি ব্রহ্মপুত্র নদের একটি চ্যানেল সাঁতরে পার হওয়ার চেষ্টা করেন। নদীর স্রোত বেশি থাকায় দু’টি গরুসহ তিনি পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করলেও ততক্ষণে তিনি মারা যান। তবে গরু দু’টি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান স্থানীয়রা।

হাতিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন বিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তৈয়ব আলী একজন প্রান্তিক কৃষক ছিলেন। গরু চরাতে গিয়ে নদীর চ্যানেলে সাঁতার কাটার সময় পানিতে তলিয়ে তার মৃত্যু হয়েছে এবং দু’টি গরুও হারিয়ে গেছে।

আরও পড়ুন

এটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, খবর পেয়ে বিষয়টি নৌ পুলিশকে অবগত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে ফ্রি পানির ব্যবস্থা

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত