ভিডিও বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ মার্চ, ২০২৬, ০৬:৪০ বিকাল

কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজাসহ যুবক আটক

কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজাসহ যুবক আটক

পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে গাঁজাসহ জুয়েল (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। 

আজ বুধবার (৪ মার্চ) দুপুরে কেরানীপাড়া এলাকার একটি গেস্ট হাউসের সামনে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয় ও মহিপুর থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

আরও পড়ুন

অভিযানকালে ওই যুবকের দেহ তল্লাশি করে প্রায় ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার জুয়েলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজায় অ্যাসিডিটির সমস্যা: ইফতারে লেবু পানি নাকি দুধ, কোনটা বেশি কার্যকর?

কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজাসহ যুবক আটক

জনবল নিয়োগ দেবে আনোয়ার গ্রুপ, ২৫ বছর হলেই আবেদন

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১

প্রতিদিনই ধর্ষণের হুমকি পাই: আয়েশা খান

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা, নেই বাবর