ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ মার্চ, ২০২৬, ০৬:৩৫ বিকাল

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের আনালিয়াবাড়ি এলাকায় বালুবাহী ট্রাক উল্টে একজন নিহত হয়েছেন।

আজ বুধবার (৪ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত (২৪) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চাঁন আমুলা এলাকার হায়দার আলীর ছেলে।

এলেঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার মোহাম্মদ আতাউর রহমান বলেন, যমুনা এলাকা থেকে বালুভর্তি একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছালে একটি বাস পেছন থেকে ওভারটেক করার সময় ট্রাককে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে ফ্রি পানির ব্যবস্থা

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত