ভিডিও বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ মার্চ, ২০২৬, ০৫:৩৩ বিকাল

ভুলে সময়ের আগে ইফতার করলে করণীয় কী?

ভুলে সময়ের আগে ইফতার করলে করণীয় কী?

প্রশ্ন: ভুল করে সময়ের আগে ইফতার করে ফেললে করণীয় কী? রোজা কি ভেঙে গেছে? রোজা ভেঙে গিয়ে থাকলে শুধু কাজা করতে হবে নাকি কাফফারাও দিতে হবে?

উত্তর: ভুল করে কেউ যদি সময়ের আগে ইফতার করে ফেলে অর্থাৎ রোজার কথা মনে থাকা অবস্থায়ই সূর্যাস্ত হয়ে গেছে ভেবে সূর্যাস্তের আগেই কিছু খেয়ে ফেলে, তাহলে হানাফি মাজহাব অনুযায়ী তার রোজা ভেঙে যাবে। তবে ভুল করে এভাবে খাবার খেয়ে ফেলার কারণে তার গুনাহ হবে না এবং রোজা ভেঙ্গে যাওয়ার কারণে শুধু কাজা করতে হবে, কাফফারা দিতে হবে না।

আলী ইবনে হানজালা তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি রোজার মাসে একদিন ইফতারের সময় ওমরের (রা.) কাছে ছিলেন। সবার সামনে পানীয় পেশ করা হলো। উপস্থিতদের কেউ কেউ সূর্য ডুবে গেছে ভেবে তা পান করে ফেলল।

এরপর মুআজ্জিন আওয়াজ দিল, হে আমীরুল মুমিনীন! সূর্য এখনো ডোবেনি। তখন ওমর (রা.) বললেন, যারা ইফতারি করে ফেলেছে, তারা একটি রোজা কাজা করবে। আর যারা ইফতারি করেনি তারা সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা: ৯১৩৮)

আরও পড়ুন

হজরত ইবনে জুরাইজ (রহ.) বলেন, আমি আতাকে (রহ.) জিজ্ঞেস করলাম, রমজানের এক মেঘাচ্ছন্ন দিনে সময় হয়েছে মনে করে ইফতার করেছি। এরপর সূর্য দেখা গেল। এখন আমি কি শুধু ওই দিনের রোজার কাজা করব, না আমাকে কাফফারাও আদায় করতে হবে? আতা (রহ.) বললেন, শুধু কাজা করবেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা: ৯১৪৭)

একইভাবে সুবহে সাদিক হয়নি ভেবে সুবহে সাদিকের পর সেহরি খেলে রোজা হবে না। রমজানের পর কাজা করতে হবে, কাফফারা দিতে হবে না।

আউন (রহ.) থেকে বর্ণিত, মুহাম্মাদ ইবনে সীরীন (রহ.) রাত বাকি আছে ভেবে সেহরি খেলেন। তারপর জানতে পারলেন, তিনি সুবহে সাদিকের পর সেহরি করেছেন। তখন তিনি বললেন, ‘আমি আজ রোজাদার নই।’ (অর্থাৎ এ রোজাটি হয়নি, পরবর্তীতে কাজা করতে হবে)। (মুসান্নাফে ইবনে আবী শাইবা: ৬/১৪৯)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলে সময়ের আগে ইফতার করলে করণীয় কী?

রোজা রেখে ইনজেকশন ও ইনসুলিন নিলে কি রোজা ভেঙে যায়?

সড়কে অবৈধ দখল উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে : ইশরাক হোসেন

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে বিকাশ, কর্মস্থল ঢাকা

চাঁদপুরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০