ভিডিও শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৬ ০৮:১২ পিএম

নবীজি (সা.) কি কখনো মুরগির মাংস খেয়েছেন?

নবীজি (সা.) কি কখনো মুরগির মাংস খেয়েছেন?

প্রশ্ন: নবীজি (সা.) উটের মাংস, ছাগল-দুম্বা ইত্যাদির মাংস খেয়েছেন বলে জানি, তিনি কি কখনও মুরগি খেয়েছেন? নবীজি (সা.) কোন মাংস বেশি পছন্দ করতেন?

উত্তর: আরবে উট, ছাগল ও দুম্বার মাংস ছিল বহুল প্রচলিত খাবার। মুরগির মাংস সে রকম বহুল প্রচলিত না হলেও মুরগির মাংস খাওয়ারও প্রচলন ছিল। নবীজিও (সা.) মুরগির মাংস খেয়েছেন বলে বর্ণনা করেছেন নবীজির (সা.) সাহাবি আবু মুসা আশআরী (রা.)।

যাহদাম (রহ.) থেকে বর্ণিত তিনি বলেন, আমরা আবু মুসা আশআরীর (রা.) কাছে ছিলাম। এক পর্যায়ে খাবার আনা হলো। তাতে ছিল মুরগির মাংস। উপস্থিত লোকজনের মধ্যে লালচে রংয়ের এক ব্যাক্তি ছিলেন। তিনি খাবার খেতে অনাগ্রহ প্রকাশ করলেন। আবু মুসা আশআরী (রা.) তখন বললেন, এগিয়ে আসুন, আমি নবীজিকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মুরগির মাংস খেতে দেখেছি। (সহিহ বুখারি: ৫৫১৭)

আরও পড়ুন

রাসুল (সা.) পশুর সামনের রানের মাংস খেতে পছন্দ করতেন বলে বর্ণনা করেছেন আবু হোরায়রা (রা.)। তিনি বলেন, একবার রসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জন্য কিছু মাংস আনা হলো এবং তাঁর সামনে রানের অংশটিই রাখা হলো। তিনি তা খেতে বেশি পছন্দ করতেন। তিনি ওই মাংস থেকে দাঁত দিয়ে কামড়ে খেলেন। (সুনানে তিরমিজি: ২৪৩৪)

তবে এ ব্যাপারে দ্বিমত করেছেন নবীজির (সা.) সহধর্মিনী উম্মুল মুমিনীন আয়েশা (রা.)। তিনি বলেন, সামনের রানের মাংস নবীজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কাছে বেশি প্রিয় ছিল এ কথা সঠিক নয়। বরং প্রকৃত ব্যাপার হলো, নবীজি (সা.) অনেক দিন পর পর মাংস খেতে পেতেন। আর সামনের রানের মাংস যেহেতু সবচেয়ে দ্রুত সিদ্ধ হতো, তাই তিনি এটিই তার সামনে দেওয়া হতো। (সুনানে তিরমিজি: ১৮৪৫)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯১, মামলা ৩৯

নেত্রকোনায় মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে চার্জশিট

কক্সবাজারে হোটেলের বারে সংঘর্ষে দুই যুবক নিহত

মৌলভীবাজারে এনসিপির দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

বরিশালে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী