ভিডিও বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ মার্চ, ২০২৬, ০৩:২৮ দুপুর

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

ময়মনসিংহের ভালুকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন আহমেদ (২৭) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ভালুকা-ফুলবাড়ীয়া সীমান্তবর্তী জোরার ব্রিজ এলাকায় ভরাডোবা-সাগরদীঘি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন আহমেদ ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঁঠালী এলাকার আরফান শেখের ছেলে। একই দুর্ঘটনায় শাহাদাত শাকিল নামের আরেকজন আহত হয়েছেন।

আরও পড়ুন

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শাহাদাত শাকিলকে সঙ্গে নিয়ে ফুলবাড়ীয়া এলাকা থেকে মোটরসাইকেলে করে ভালুকার উদ্দেশে রওনা দেন নয়ন আহমেদ। পথে ভালুকা-ফুলবাড়ীয়া সীমান্তে জোরার ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়ন আহমেদের মৃত্যু হয় ও তার সহযাত্রী শাকিল আহত হন।

ফুলবাড়ীয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, নয়ন ঘটনাস্থলেই নিহত হয়েছে। ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর সাপাহারে মামার মারপিটে ভাগ্নে নিহত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

পরিবেশ রক্ষায় ২৫ কোটি গাছ লাগাবে সরকার

আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন

পহেলা বৈশাখের মধ্যে পাইলট আকারে চালু হচ্ছে কৃষক কার্ড : কৃষিমন্ত্রী