ভিডিও রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৬, ০৬:০৭ বিকাল

যশোরে শিশু ধর্ষণের দায় স্বীকার করে যুবকের ক্ষমা প্রার্থনা

যশোরে শিশু ধর্ষণের দায় স্বীকার করে যুবকের ক্ষমা প্রার্থনা

যশোরের অভয়নগর উপজেলায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আটক যুবক নজরুল গাজী (৩৪) দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন।

গতকাল সোমবার (২ মার্চ) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ক্লিনিক থেকে স্থানীয়দের হাতে আটক হন তিনি। পরে গণধোলাই দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান।

পরিবারের সদস্যরা জানান, শিশুটি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা যৌন নির্যাতনের আলামত পান। পরে কৌশলে অভিযুক্তকে ক্লিনিকে ডেকে এনে স্থানীয়রা আটক করেন।

শিশুটি অভিযোগ করে জানায়, ঘটনার পর কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

আরও পড়ুন

অভিযুক্ত নজরুল গাজী পুলিশের কাছে অভিযোগ স্বীকার করে বলেন, তিনি ‘ভুল করে’ এ কাজ করেছেন এবং ক্ষমা চান।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিমিয়ার লিগে শীর্ষে ফিরলো আর্সেনাল

ভর্তি পরীক্ষার কারণেই প্রায় ৪০ লাখ বছর সময় নষ্ট হচ্ছে : শিক্ষামন্ত্রী

রংপুরসহ তিন বিভাগে অতিভারি বৃষ্টির পূর্বাভাস

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে : অ্যাটর্নি জেনারেল

প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ : ট্রাম্প

পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত