ভিডিও রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০১ মার্চ, ২০২৬, ০২:২৬ রাত

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত, দাবি আইআরজিসি'র

ছবি: সংগৃহীত, ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত, দাবি আইআরজিসি'র

আন্তর্জাতিক ডেস্কইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে পাল্টা আঘাতের দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তাদের দাবি, ‘অপারেশন ট্রুথফুল প্রমিজ ৪’-এর অংশ হিসেবে চালানো হামলায় অন্তত ২০০ মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন এবং একটি মার্কিন রণতরীও গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ তথ্য জানিয়েছে TASS

তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড United States Central Command (সেন্টকম) এই দাবিকে সম্পূর্ণ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। Al Jazeeraকে দেওয়া এক সাক্ষাৎকারে সেন্টকমের এক মুখপাত্র বলেন, তাদের কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি এবং ২০০ সেনা হতাহত হওয়ার দাবিরও কোনো সত্যতা নেই।

সেন্টকম আরও জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের অধিকাংশ হামলা সফলভাবে প্রতিহত করেছে এবং মার্কিন বাহিনীর উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আরও পড়ুন

এই ঘটনার পর উভয় পক্ষের পরস্পরবিরোধী দাবির কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত, দাবি আইআরজিসি'র

খামেনি নিহত হয়েছেন, পাওয়া গেছে তার মরদেহ : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা

খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিয়ে উদ্বিগ্ন সরকার

ইসরাইলি হামলায় পুরোপুরি ধ্বংস খামেনির প্রাসাদ

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন