ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত, দাবি আইআরজিসি'র
আন্তর্জাতিক ডেস্ক : ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে পাল্টা আঘাতের দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তাদের দাবি, ‘অপারেশন ট্রুথফুল প্রমিজ ৪’-এর অংশ হিসেবে চালানো হামলায় অন্তত ২০০ মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন এবং একটি মার্কিন রণতরীও গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ তথ্য জানিয়েছে TASS।
তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড United States Central Command (সেন্টকম) এই দাবিকে সম্পূর্ণ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। Al Jazeeraকে দেওয়া এক সাক্ষাৎকারে সেন্টকমের এক মুখপাত্র বলেন, তাদের কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি এবং ২০০ সেনা হতাহত হওয়ার দাবিরও কোনো সত্যতা নেই।
সেন্টকম আরও জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের অধিকাংশ হামলা সফলভাবে প্রতিহত করেছে এবং মার্কিন বাহিনীর উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এই ঘটনার পর উভয় পক্ষের পরস্পরবিরোধী দাবির কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159266