ত্রিমুখী বিপদে বেঞ্জামিন নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক : ইরান–ইসরায়েলের মধ্যে চলমান সর্বাত্মক সংঘাত মধ্যপ্রাচ্যকে চরম অস্থিরতার মুখে ফেলেছে। তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে এবার নজিরবিহীন পাল্টা আঘাত হেনেছে ইরান। ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) ইসরায়েলের দিকে অন্তত ৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এর পরপরই ইসরায়েলজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়। জেরুজালেম, হাইফা ও শেফেলাসহ বিভিন্ন শহরে সাইরেন বাজিয়ে মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষা জোরদারের পাশাপাশি হামলার উৎসস্থলে পাল্টা আঘাতের প্রস্তুতি নিচ্ছে।
পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে তিনটি ভিন্ন ফ্রন্টে হামলার কারণে। ইরানের পাশাপাশি লেবানন থেকে হিজবুল্লাহ এবং ইয়েমেন থেকে হুথি বিদ্রোহীরাও ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। একই সঙ্গে ইরান বাহরাইন, কুয়েত, কাতার, জর্দান ও সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে।
আরও পড়ুনএই উত্তেজনার মধ্যে এখন সবার নজর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরবর্তী পদক্ষেপের দিকে। বিশ্লেষকদের আশঙ্কা, ইসরায়েলের সম্ভাব্য বড় পাল্টা হামলা পুরো অঞ্চলকে আরও বড় যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক


_medium_1772301146.jpg)


_medium_1772295426.jpg)

