গাইবান্ধায় স্কুলশিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসা থেকে হাত-পা বাঁধা এবং গলায় ওড়না পেঁচানো অবস্থায় শামসুন্নাহা রুমা (৪৫) নামে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
শামসুন্নাহার রুমা চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং উপজেলার ফুলবাড়ী গ্রামের সোলাইমান আলী মাস্টারের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুমা স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর এক ছেলে সন্তান নিয়ে বাবার মালিকানাধীন ওই বাসাটিতে বসবাস করছিলেন। পড়াশোনার কারণে ছেলে ঢাকায় থাকায় শামসুন্নাহার রুমা একাই ওই বাসায় থাকতেন।
আরও পড়ুনবেলা ২টার দিকে স্থানীয়রা ওই বাসায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ মোজাম্মেল হক বলেন, ক্রাইমসিন কাজ করছে। এখন পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে জানা যায়নি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন







