বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থী সোহেলের মনোনয়নপত্র সংগ্রহ
বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে তিনি জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিমের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, আইন সম্পাদক এড. শাহীন মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সভাপতি আজগর আলী, এড. নুরুল ইসলাম আকন্দ, মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোয়নপত্র উত্তোলন শেষে উপস্থিত সাংবাদিকদের আবিদুর রহমান সোহেল বলেন, বগুড়া সদরের ভোটারদের দুর্ভাগ্য প্রতিটি নির্বাচনে তারা একটি দলকে বিজয়ী করেন, কিন্তু বিজয়ী হওয়ার পর তারা আসনটি ছেড়ে দেন। ফলে পুনরায় উপনির্বাচন করতে হয়।
আরও পড়ুনএবারও ব্যতিক্রম হয়নি। নিজেদের সন্তান ভেবে একজনকে ভোট দিয়ে নির্বাচিত করলেন কিন্তু তিনিও আসনটি ছেড়ে দিলেন। বাধ্য হয়ে আবারও আমাদেরকে নির্বাচনের প্রস্তুতি নিতে হচ্ছে। আসন্ন উপনির্বাচনে মার্কা দেখে নয়, সৎ, যোগ্য প্রার্থী দেখে ভোট দেওয়ার জন্য তিনি বগুড়াবাসীর প্রতি আহ্বান জানান।
মন্তব্য করুন



_medium_1772291094.jpg)



