বগুড়ার নন্দীগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি উৎপাদনে জরিমানা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে উপজেলার ওমরপুর হাট ও রনবাঘা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানের শুরুতে ওমরপুর হাটে বাজার তদারকি করা হয়। এ সময় বিভিন্ন দোকান পরিদর্শন করে নির্ধারিত মূল্যের অধিক দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। পরে উপজেলার রণবাঘা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নোংরা, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই অনুমোদন ছাড়া দই-মিষ্টি উৎপাদন এবং বিক্রির অপরাধে হাবিবা হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক হাবিবুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুনএ সময় ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য পরিদর্শক আবু মুসা সরকার। অভিযানে সহযোগিতা করেন নন্দীগ্রাম থানা পুলিশ। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার জানান, বাজারে মূল্য স্থিতিশীল রাখা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন








