ভিডিও শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৭ বিকাল

সংগ্রাম-সাফল্যের স্বীকৃতি পেলেন রংপুর বিভাগের ৩৮ অদম্য নারী

সংগ্রাম-সাফল্যের স্বীকৃতি পেলেন রংপুর বিভাগের ৩৮ অদম্য নারী

রংপুর জেলা প্রতিনিধি: প্রান্তিক নারীদের সংগ্রাম ও সাফল্যকে স্বীকৃতি দিতে রংপুর বিভাগের ৩৮ জন অদম্য নারীকে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নগরীর আরডিআরএস মিলনায়তনে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো: আবু জাফর। মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক নাইমা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) শাহ মমতাজুল ইসলাম, মহানগর উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মারুফ আহমেদ, কর্মসূচি পরিচালক মনির হোসেন, বিভাগীয় মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সেলওয়ারা বেগম প্রমুখ।

এ সময় রংপুর বিভাগের আট জেলা থেকে বিভিন্ন ক্ষেত্রে সংগ্রামী ও সফল প্রান্তিক নারীর মধ্য পাঁচজনকে শ্রেষ্ঠ, পাঁচজনকে রানার্স আপ এবং ২৮ জনকে সাধারণ ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। সবাইকে ক্রেস্ট ও সনদ দেয়া হয়।

আরও পড়ুন

শ্রেষ্ঠ পাঁচজনকে ঢাকায় পাঠানো হয় জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য। অনুষ্ঠানে বক্তারা আত্মশক্তিতে উজ্জীবিত ও অনুপ্রাণিত করার মাধ্যমে প্রান্তিক নারীদের ক্ষমতায়ন নিশ্চিতে এ ধরণের উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংগ্রাম-সাফল্যের স্বীকৃতি পেলেন রংপুর বিভাগের ৩৮ অদম্য নারী

ইফতারে ভুলেও খাবেন না এই ৩টি খাবার

পাবনার ভাঙ্গুড়ায় আসামি না পেয়ে পুলিশের বিরুদ্ধে স্বজনদের মারধরের অভিযোগ

দেশের ১৫৮ শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআই নম্বর সাময়িক স্থগিত  

সবার সহযোগিতা পেলে বাঁচতে পারে শিশু জান্নাত

রংপুরে ভ্রাম্যমাণ আদালতে ৯০ হাজার টাকা জরিমানা