ভিডিও শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫০ বিকাল

রংপুরে ভ্রাম্যমাণ আদালতে ৯০ হাজার টাকা জরিমানা

রংপুরে ভ্রাম্যমাণ আদালতে ৯০ হাজার টাকা জরিমানা

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে র‌্যাব-১৩ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত যৌথ ভ্রাম্যমাণ আদালতে ২টি প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর কেরানীপাড়ায় অভিযান পরিচালনা করা হয়। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মোস্তাফিজার রহমান।

র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান,  র‌্যাব-১৩ রংপুর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে মহানগরীর কেরানীপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

আরও পড়ুন

ভ্রাম্যমাণ আদালতে পণ্যের মোড়ক ব্যবহার না করা, খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের অপরাধে মৌবন বেকারীকে ৮০ হাজার টাকা এবং  অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের অপরাধে মধুমতী মিষ্টি ভান্ডারকে ১০ হাজার টাকাসহ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ মজুতদারী, অতিরিক্ত দামে পণ্য বিক্রয় এবং খাদ্যে ভেজালের মত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩’র গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ভ্রাম্যমাণ আদালতে ৯০ হাজার টাকা জরিমানা

২২৮ তালেবান সেনাকে হত্যার দাবি পাকিস্তানের

রক্ষণাবেক্ষণের অভাবে বিপর্যস্ত পাবনা সেচ প্রকল্প

আ. লীগের কার্যালয় খুলে দেওয়া গণতন্ত্রের জন্য অশনিসংকেত : জামায়াত

নবীজি (সা.) যেভাবে রোজা রাখতেন: ১০টি গুরুত্বপূর্ণ সুন্নত

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী