ভিডিও শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪১ বিকাল

২২৮ তালেবান সেনাকে হত্যার দাবি পাকিস্তানের

সংগৃহিত,২২৮ তালেবান সেনাকে হত্যার দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান শুক্রবার জানিয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলে ধারাবাহিক বিমান হামলায় তারা ২২৮ জন তালেবান যোদ্ধাকে হত্যা করেছে। এতে আহত হয়েছে আরো ৩১৪ জন।

মুখপাত্র আরো জানান, ৭৪টি তালেবান চৌকি ধ্বংস করা হয়েছে এবং ১৮টি দখল করা হয়েছে।

এদিকে পাকিস্তানে ২৭ জন আহত হয়েছেন। এর আগে তালেবান সরকার জানিয়েছিল, তাদের আটজন যোদ্ধা নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক্সে পোস্ট করে বলেন, ‘কাবুল, পাকতিয়া ও কান্দাহারে আফগান তালেবানের প্রতিরক্ষা লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।’

আরও পড়ুন

তালেবানের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, পাকিস্তানের যুদ্ধবিমান কাবুল, পাকতিয়া ও কান্দাহারে হামলা চালিয়েছে। 

তিনি দাবি করেন, এতে ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং তাদের ১৯টি সামরিক চৌকি দখল করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আফগানিস্তান-পাকিস্তানের গুরুত্বপূর্ণ তোরখাম সীমান্ত ক্রসিংয়ের কাছে গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

সূত্র : আলজাজিরা, মিডল ইস্ট আই, এএফপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২৮ তালেবান সেনাকে হত্যার দাবি পাকিস্তানের

রক্ষণাবেক্ষণের অভাবে বিপর্যস্ত পাবনা সেচ প্রকল্প

আ. লীগের কার্যালয় খুলে দেওয়া গণতন্ত্রের জন্য অশনিসংকেত : জামায়াত

নবীজি (সা.) যেভাবে রোজা রাখতেন: ১০টি গুরুত্বপূর্ণ সুন্নত

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী

অমুসলিমকে সদকাতুল ফিতর প্রদানের শরয়ি বিধান