চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
চট্টগ্রাম নগরের সাগরিকায় পূর্ব বিরোধের জেরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আকাশ দাশ নামে এক যুবক নিহত হয়েছেন। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে বিটাক বাজার মোড়ের একটি কারখানার সামনে এ ঘটনা ঘটে।
আকাশ দাশের সহকর্মীরা জানান, এই চক্রটি কয়েকমাস আগে কারখানার শ্রমিকদের কাছে চাঁদা দাবি করেছিলেন। আকাশ দাশের প্রতিবাদের মুখে চাঁদা নিতে পারেননি তারা। এছাড়া নানা বিষয়ে তার সঙ্গে বিরোধ ছিল তাদের।
নিহতের ভাই সাগর দাশ জানান, রাত আটটার দিকে বাসায় ভাত খেয়ে কর্মস্থলে যান আকাশ। কারখানার সামনে পৌঁছালে সহকর্মী মাইকেলের সঙ্গে স্থানীয় ফকিরবাড়ির রাতুল, ইমন, মহসিন, নাজমুলকে বাগবিতণ্ডায় করতে দেখেন। একপর্যায়ে মাইকেলকে তারা মারধর করলে এগিয়ে যান আকাশ। তিনিও তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এই সময় ওই যুবকরা আরো কয়েকজনকে ডেকে এনে আকাশ দাশকে প্রথমে মাথায় হেলমেট দিয়ে আঘাত করেন।
আরও পড়ুনএকপর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে পরিবারের সদস্য ও তার সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় আল আমিন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ বলছে, মামলা দায়ের হলে আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






