বগুড়ার সোনাতলায় ৫০ শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পেয়েছে
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী বগুড়ার সোনাতলায় ট্যালেন্টপুলে ১৬ জন এবং সাধারণ গ্রেডে ৩৪ জনসহ ওই উপজেলায় মোট ৫০ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি লাভ করেছে। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম সইকৃত পত্র সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সোনাতলা উপজেলার যে সকল শিক্ষার্থীরা ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে তারা হলো-সরকারি সোনাতলা মডেল স্কুল এন্ড কলেজের নাফিজ ফয়সাল, নায়েফ ওয়াসিফ নিলয় ও পল্লব হোসেন, সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জাইমা মাস্তুরা, ফিহা আক্তার, নুসরাত জাহান ও জান্নাতুন ফেরদৌস, তেকানী চুকাইনগর এ.এম. উচ্চ বিদ্যালয়ের মেহেদী হাসান, আতিকুর রহমান ও ইকরাম হোসেন সম্পদ, আব্দুল মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ের লামিয়া জাহান লাম ও রহিমা শাহী মিম, টিএম মেমোরিয়াল একাডেমি স্কুলের শাহ্ পরাণ সাফি ও তৌফিক হাসান, শালিখা উচ্চ বিদ্যালয়ের হুমাইরা সোনম এবং হরিখালী উচ্চ বিদ্যালয় থেকে শাইমা জাহান সীমা।
এছাড়াও সাধারণ গ্রেডে যারা বৃত্তি পেয়েছে তারা হলো-সরকারি সোনাতলা মডেল স্কুল এন্ড কলেজের এম ইউ জুবায়ের, সাকিব আল হাসান, আব্দুল আহাদ শেখ, নাজমুল হোসেন নিরব ও ওমর আলী মন্ডল। ইউনাইটেড উচ্চ বিদ্যালয়, শেখাহাতী থেকে মিজানুর রহমান, মরিয়ম আক্তার ও জান্নাতুল ফেরদৌসি। সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নুসরাত জাহান, নুহা মনি ও মরিয়ম বিনতে ইমরান।
আরও পড়ুনশালিখা উচ্চ বিদ্যালয়ের তানভীর আহমেদ রুপম, শওকত প্রাং, আব্দুল্লাহ আল রাফি, অর্পিতা ও আয়েশা সিদ্দিকা আফরীন। তেকানী চুকাইনগর এ.এম. উচ্চ বিদ্যালয়ের আব্দুর রাহাত ইসলাম, মশিউর রহমান জিয়াম, সৌরভ হোসেন ও জারজিউল ইসলাম। টিএম মেমোরিয়াল একাডেমি স্কুলের মাহমুদ সাদিক, আজমাইন জারিফ, আহসান হাবীব শুভ ও নুরা জান্নাত।
আব্দুল মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ের মহুয়া বিনতে মিম, রুবাইয়াত জাহান কণা ও আফিয়া আক্তার বর্ষা। সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের খুরশীদ জাহান সাফা, মাছুমা আক্তার সাফা ও প্রিয়ঙ্কা রায়। এছাড়াও হরিখালী উচ্চ বিদ্যালয়ের আব্দুর রহমান, এনায়েত আলী উচ্চ বিদ্যালয়ে সাবিহা মাহমুদ, পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মরিয়ম জাহান, সোনাতলা জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের জাফরিন সুলতানা সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
মন্তব্য করুন




_medium_1772035197.jpg)

_medium_1772034900.jpg)
