ভিডিও বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:২৭ পিএম

বিশ্বকাপে যে প্রতিপক্ষকে এড়িয়ে যেতে চান মেসি

বিশ্বকাপে যে প্রতিপক্ষকে এড়িয়ে যেতে চান মেসি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি মাঝে একটি সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে খোলামেলা কথা বলেছেন লিওনেল মেসি। বিশ্বকাপে মেক্সিকোর মুখোমুখি হতে চান না তিনি। জাতীয় দলের সাবেক সতীর্থ ও বর্তমানে মেক্সিকান ক্লাব টিগ্রেসের গোলরক্ষক নাহুয়েল গুজম্যানের সঙ্গে ‘মিরো দে আত্রাস’ পডকাস্টে আলাপচারিতায় খোলামেলা কথা বলেছেন ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা।

২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের স্মৃতি টেনে মেসি বলেন, ম্যাচটির গুরুত্ব ছিল অনেক বেশি। হারলেই বিদায় নিতে হতো টুর্নামেন্ট থেকে। বিশ্বকাপ ও বড় টুর্নামেন্টে আমাদের প্রায়ই দেখা হয়, অনেক সময়ই ‘ডু অর ডাই’ ম্যাচে, বলেন মেসি। তিনি স্বীকার করেন, সেই ম্যাচে আর্জেন্টিনা কিছুটা ভয় নিয়েই মাঠে নেমেছিল। আমরা সত্যি বলতে ভয় নিয়ে মাঠে নেমেছিলাম। আগেভাগে বিদায়ের শঙ্কা দলকে মানসিকভাবে চাপে রেখেছিল। মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে থাকলেও মেক্সিকোকে সবসময়ই কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখেন মেসি। বল দখলে রাখা, ম্যাচের গতি নিয়ন্ত্রণ এবং শৃঙ্খল কৌশল-এসব কারণে মেক্সিকো শক্তিশালী দলগুলোকেও চাপে ফেলতে পারে।

২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। স্বাগতিক হওয়ার কারণে মেক্সিকো বাড়তি সমর্থন ও পরিচিত ভেন্যুর সুবিধা পাবে। যা বিষয়টিকে আরও কঠিন করে তুলতে পারে। নিজেদের মাঠে খেলার একটা প্রভাব থাকেই-ভালো বা খারাপ, মন্তব্য করেন মেসি। এ কারণেই টুর্নামেন্টের শুরুর দিকে মেক্সিকোর সঙ্গে দেখা না হওয়ার আশা প্রকাশ করেছেন তিনি। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর বিয়ে করার ইচ্ছা নাই, যেটা করেছি এটাই যথেষ্ট: বিদ্যুৎমন্ত্রী

আমরা ব্রাজিল বা কাউকেই ভয় পাই না: মরক্কো

আজ ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

শিক্ষা খাতে ১ লাখ ২২ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

প্রথম ম্যাচের আগে ব্রাজিল সমর্থকদের জন্য বিশাল সুখবর

প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণে কাজ করছে সরকার : শামা ওবায়েদ