ভিডিও সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১২ বিকাল

পাবনায় আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও বিক্ষোভ মিছিলের ঘটনায় গ্রেফতার ২

পাবনায় আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও বিক্ষোভ মিছিলের ঘটনায় গ্রেফতার ২

পাবনা প্রতিনিধি: একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পরিত্যক্ত পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জয়বাংলা স্লোগান এবং পরে বিক্ষোভ মিছিল করেছে বেশকিছু দলীয় নেতাকর্মী। এমন কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে রাতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত  জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলামিন মালিথা (৩৮) ও এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য রাজু আহমেদকে (৪০) গ্রেফতার করে পুলিশ।

গতকাল রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলামিন মালিথা পাবনা পৌর সদরের চকছাতিয়ানী মালিথাপাড়া এলাকার মৃত আবুল কালাম মালিথার ছেলে এবং রাজু আহমেদ গোবিন্দা মহল্লার আফতাব হোসেনের ছেলে।

আরও পড়ুন

পাবনা সদর থানার ওসি (অপারেশন) সঞ্জয় সাহা জানান, তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলা রয়েছে। সে মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে নেশার টাকার জন্য বাবা-ছেলেকে হত্যাচেষ্টা

কনের পোষ্য কুকুরকে নিয়ে বিয়েবাড়িতে রক্তক্ষয়ী সংঘর্ষ

সাভারে নারীসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

পাবনায় আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও বিক্ষোভ মিছিলের ঘটনায় গ্রেফতার ২

২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের ই-ভিসা দেবে যুক্তরাজ্য

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে সাত মাসে ১৩৯ মামলা