ভিডিও সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪২ বিকাল

গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনা ও র‌্যাব সদস্যরা

গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিলু মুন্সী নামে এক নেতা নিহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার কমলাপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

নিহত নিলু মুন্সী (৫০) ওই এলাকার আনোয়ার মুন্সীর ছেলে ও স্থানীয় পর্যায়ের বিএনপি নেতা।

আহতদের মধ্যে নিহত নিলু মুন্সীর স্ত্রী রুপা বেগম (৪০), ভাই মিলন মুন্সী (৫২), দুলাল মুন্সী (৪০) ও নূর ইসলাম (৩৩) রয়েছেন। 

আরও পড়ুন

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনোয়ার মুন্সী গ্রুপ ও নূর ইসলাম গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ১১ জন আহত হয়। আহতদের মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে চারজনের মধ্যে অবস্থার অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে নিলু মুন্সীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান,এলাকার শান্ত বজায় রাখতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনা ও র‌্যাব সদস্যরা উপস্থিত রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিলেন ইশরাক

নিটল-নিলয় গ্রুপে নিয়োগ, কর্মস্থল ঢাকা

ধর্মব্যবসায়ীদের কোনো জায়গা দেওয়া হবে না : ধর্মমন্ত্রী

ময়মনসিংহে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর

বাকশক্তি ও ভাষা: মহান আল্লাহর অপূর্ব কারুকার্য