ভিডিও সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:২৩ বিকাল

দেশের দুই বিভাগে বজ্রবৃষ্টির আভাস

সংগৃহিত,দেশের দুই বিভাগে বজ্রবৃষ্টির আভাস

আগামীকাল দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনে সামান্য কমতে পারে। 

আরও পড়ুন

এদিকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও দিনে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপে পরিণত হয়েছে। এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের দুই বিভাগে বজ্রবৃষ্টির আভাস

কোরআন ও রমজান: এক অবিচ্ছেদ্য বন্ধন

নিয়োগ দেবে বসুন্ধরা গ্রুপ, ২০ বছর হলেই আবেদনের সুযোগ

দাবি আদায়ের নামে সড়ক অবরোধ করলে কঠোর ব্যবস্থা

জুতার ভেতর লুকিয়ে রাখা ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বরিশালে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত